দু'দিন বাদেই পবিত্র ঈদ উল আজহা। তার আগে জাতিকে ঈদ আনন্দে ভাসালেন বাংলাদেশ দল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এ যেন ঈদের চেয়েও বেশি আনন্দের! তবে যারা দেশবাসীকে এই আনন্দে ভাসালেন, তাদেরও নিরাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঈদের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলের জন্য ছয়
কোটি টাকার 'ঈদ বোনাস' ঘোষণা করেছেন।
তবে এই ছয় কোটি টাকার মধ্যে দুই কোটি টাকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয়ের কারণে। বাকি চার কোটি টাকা হচ্ছে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলার জন্য। আইসিসির কাছ থেকে ওই অর্থ কিছুদিন আগেই হাতে পেয়েছে বিসিবি। ওই টাকা ওয়ানডে টিমের খেলোয়াড়রা পাবেন।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment