চলচ্চিত্রে অনেকদিন ধরেই দলাদলি চলছে । শাকিব খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ‘চলচ্চিত্র পরিবার’-এর দ্বন্দ্ব চলছে। সম্প্রতি শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ‘চলচ্চিত্র পরিবার’। চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আমি নেতা হবো’ নামের একটি ছবির কাজ শুরু করেন শাকিব খান। সেই ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করেন মৌসুমী, মিম, ওমর সানী, কাজী হায়াৎসহ আরও অনেকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি ১০ জন শিল্পীর সদস্যপদ বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। জানা গেছে, নিষিদ্ধ হতে যাওয়া অন্য শিল্পী, পরিচালক, প্রযোজকদের নিয়ে শাকিব খান পাল্টা সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে, এ নিয়ে ২৮ আগস্ট জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে মিটিং হয়েছে। সেখানে সংগঠনের নাম নির্ধারণ, চূড়ান্ত কমিটি গঠন ও সংগঠনের প্রশাসনিক কাজকর্মের বিষয়গুলো ঠিক করা হয়। আর সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আর সংগঠনটির নেতৃত্বে শাকিব খান ও প্রযোজক আবদুল আজিজের থাকার কথা রয়েছে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment