অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মাশরাফির অসাধারণ বক্তব্য - Palki News BD

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, August 31, 2017

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মাশরাফির অসাধারণ বক্তব্য

২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই সিরিজে হার নিয়ে মাশরাফির আক্ষেপের শেষ নেই। ১১ বছর পর সাদা পোশাকে আবারও ঘরের মাঠে লড়ছে দু’দল। এবার বাংলাদেশ জয়টা কব্জা করে নিয়েছে। এই জয়ের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদেরকে মৌখিক সনদ দিলেন বাংলাদেশের সফলতম এই ওয়ানডে অধিনায়ক। ফেসবুকে মাশরাফি তার নিজের ভেরিফাইড পেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে বলেছেন...











‘তামিম সম্ভবত এখন বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার। তাইজুল বোলিংয়ে একজন দারুণ সঙ্গী। বোলিংয়ে মিরাজও দারুণ। অধিনায়ক মুশফিক এখন অনেক পরিপক্ক। মাঠে অনুপ্রেরণা যোগায় দলকে। আর সাকিব একজন জীবন্ত কিংবদন্তি। তুমি যখন লড়াই করো, সেটা তোমার মত আর কেউ পারে না। ২২ গজের জন্যই তোমার জন্ম হয়েছে।’

২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মাশরাফি নিয়েছিলেন মোট তিন উইকেট। টেস্ট থেকে অবসর না নিলেও ইনজুরি ঝুঁকির কারণে এই ফরম্যাটে খেলা হয় না মাশরাফির।

সুত্রঃ প্রিয়.কম


No comments:

Post a Comment

Post Top Ad