কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃত্যুতে কলকাতার নায়ক প্রসেনজিৎ কেঁদে কেঁদে যা... - Palki News BD

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 23, 2017

কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃত্যুতে কলকাতার নায়ক প্রসেনজিৎ কেঁদে কেঁদে যা...

২১ আগস্ট সন্ধ্যা ৬:১৩ মিনিটে মারা যান বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়ক রাজ্জাক। কিংবদন্তি এ জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল বাংলার সাংস্কৃতিক অঙ্গন। আর তার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে স্মরণ করে তার চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।





২১ আগস্ট রাত আটটার দিকে কলকাতার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে একটি স্ট্যটাস দিয়েছেন। সেখানে রাজ্জাক’কে তিনি তার বাবার মতো বলে উল্লেখ করেছেন
কলকাতার এ জনপ্রিয় নায়ক। প্রসেনজিৎ লিখেছেন, ‘তার সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। তার আকস্মিক মৃত্যু শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে শূন্য করেনি, আমার হৃদয়কেও শূন্য করেছে। তার মৃত্যু সংবাদ পেয়ে আমার মন ভেঙে যাচ্ছে। ভালো থাকবেন ওপারে রাজ্জাক সাহেব।’

প্রসঙ্গত কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। রাজ্জাক ও তার স্ত্রী লক্ষ্মীর দুই মেয়ে শম্পা ও ময়না এবং তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট।

রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশের মানুষের কাছে নায়করাজ নামেই খ্যাত ছিলেন পাঁচশর বেশি চলচ্চিত্রের অভিনেতা রাজ্জাক। চলচ্চিত্রে সাদা কালো যুগ থেকে শুরু করে রঙিন যুগ পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন কিংবদন্তি রাজ্জাক।
সুত্রঃ প্রিয়.কম


No comments:

Post a Comment

Post Top Ad