এক দুর্ভেদ্য রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গল। সম্প্রতি যুক্তরাজ্যে এক প্রতিবেদনে বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের সমাধান করার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নরওয়ের গবেষকেরা ব্যারেন্টস সাগরের তলদেশে বেশ কিছু বড় গর্তের সন্ধান পেয়েছেন। আর্কটিক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, এই গর্ত বা আগ্নেয়গিরির মুখগুলোর ব্যাস ৩২৮০ ফুট ও গভীরতা ১৩১ ফুট হতে পারে। এই গর্তগুলো থ্রিডি সিসমিক ইমেজিং পদ্ধতিতে শনাক্ত করেছেন তাঁরা। গবেষকেরা বলছেন, তেলের খনি থেকে সৃষ্ট উচ্চ চাপের মিথেন গ্যাসের উদগীরণে এ গর্ত সৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখুন ভিডিওতে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment