বিবাহিত জীবনে দীর্ঘ সময় ধরে একই ছাদের নিচেই বাস করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও নৃত্যশিল্পী চাঁদনী। চাঁদনী নাটকেও অভিনয় করে থাকেন। জনপ্রিয় এই দুই তারকা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকলেও সচরাচর তাদের এক সঙ্গে কোনো ছবি দেখা যায় না। তবে গত ৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি সেলফি দেখা গিয়েছিল বাপ্পা ও চাঁদনী’র। চাঁদনী পরে ছিলেন লাল কালো শাড়ী, কপালে ছিল লাল সিদুর। সেলফি দেখেই বোঝা যাচ্ছে তারা বেশ সুখে আছেন সংসার জীবনে।
কিন্তু হুট করেই তাদের জীবনে যেন কি একটা হয়ে গেল। নাকি অনেকদিন ধরেই চলছে তাদের মান-অভিমান? সম্প্রতি এমনটাই দেখা গেল চাঁদনীর ফেসবুকে। গতকাল চাঁদনী একটি স্ট্যাটাসে বলেছেন, 'কিছু নোংরা মেয়ে আছে যাদের কারণে আজ আমাদের মিডিয়ার এই অবস্থা। আর আমরা যারা সততার সঙ্গে কাজ করি তাদের জীবনে বিষ হয়ে আসে। আমি শিগগিরই তাদের নাম বলব।’
অন্যদিকে চাঁদনী আরও একটি স্ট্যাটাসে বলেছেন, চলে যাওয়া মানেই মরে যাওয়া নয়।’ এছাড়াও গত ২৪ আগস্ট আরও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে বলেছেন, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাব কেন যাচ্ছি, আর আমাকে ভুল বোঝানোর কিছুটা প্রমাণও দিয়ে যাব। আমাকে ভালোবাসা আর সন্তান দেওয়ার জন্য। দয়া করে কেউ কল বা এসএমএস দিবেন না। সময় হলেই
আমি সব বলে দিব।’
হয়তো কিছু দিনের মধ্যেই চাঁদনী’র এই রহস্যে ঘেরা স্ট্যাটাসের আসল মানে জানা যাবে। তবে জানা যায় যে, প্রতিদিনই তারা লিপ্ত হচ্ছেন দাম্পত্য কলহে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment