ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন সকাল সোয়া ৮ টায় বাসা থেকে বের হলেন। জেলা প্রশাসকের উদ্দেশ্য, সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে আসেন কি না তা যাচাই করা। যখন ৯ টা বাজে তখন শৈলকুপা উপজেলা পরিষদে হাজির হন তিনি। প্রতিটি দপ্তর পরিদর্শন শুরু করলেন। অফিস খোলা কিন্তু অফিস প্রধান আসেনি। একে একে সমাজ সেবা, যুব উন্নয়ন, আনসার ভিডিপি, বিআরডিবি, মৎস্য অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড অফিসে পরিদর্শন শেষে তিনি কাউকে পেলেন না। অন্যান্য অফিসের কর্মকর্তারা এসেছেন কিন্তু ওই দপ্তরগুলোর কর্মকতারা এখনও ঘুমাচ্ছেন! পরিদর্শন শেষে নির্দেশ দিয়েছেন সকল দপ্তরের জেলা কর্মকর্তাদের যেন অনুপস্থিত
কর্মকর্তাদের শোকজ করা হয়। এমন আকস্মিক পরিদর্শনে হতবাক সকল কর্মকর্তা-কর্মচারী সহ সাধারণ মানুষ। উপজেলার বাইরে থাকা একাধিক ব্যক্তি জানায়, খুবই খুশি তারা এমন পরিদর্শনে। সত্যিই প্রশংসনীয় জেলা প্রশাসকের এমন কাজ। ইতোমধ্যে আদর্শবান জেলা প্রশাসক হিসাবে তিনি জেলার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment