নানা জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক, এভ্রিলকে বিজয়ী ঘোষণা, উপস্থাপিকার ভুল নাম বলাসহ আরও নানা তথ্যের ভুল থাকায় বিতর্কে জড়িয়ে পড়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আসরটি। তাই বিতর্কের অবসান ঘটাতে অবশেষে পুনরায় ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নতুন ফলাফল। নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হন ...
জেসিয়া ইসলাম। আর তথ্য গোপন করায় এভ্রিল বাদ পড়েছেন।
বিতর্ক এড়াতে আয়োজকরা আজ সংবাদ সম্মেলনে 'স্বচ্ছ' ফল ঘোষণা করেন। জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া উক্ত সংবাদ সম্মেলনে বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া জেসিয়া ইসলামই হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment