হৃদয় খান আর হুমায়ারা স্কুলের বন্ধু। একসঙ্গে তারা ওলেভেল করেছেন। মধ্যখানে তাদের মধ্যে অনেক দিন কোন যোগাযোগ ছিল না। আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় ২০১৬ সালে। এরইমধ্যে হুমায়রা মালয়েশিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে হৃদয় খান ও হুমায়ারার আকদ হয়েছে। গায়ে হলুদ হয়েছে তার আগের দিন সন্ধ্যায়।
এদিকে হৃদয় খানের জন্য শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সুজানা বলেছেন, ‘যে যেভাবে ভালো থাকতে পারে, সেটাই আমি চাই। আমি চাই সে তার নতুন সংসারে সুখী হোক। তাদের জন্য অনেক অনেক শুভ কামনা।’
প্রসঙ্গত হৃদয় খানের এটা তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে পূর্ণিমা নামের এক নারীকে বিয়ে করেছিলেন এই সংগীতশিল্পী। তবে তাদের সেই সংসার ভেঙে যায় ৬ মাস পার হওয়ার আগেই। এরপর ২০১৪ সালে ভালোবেসে মডেল সুজানাকে বিয়ে করেন। তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়। আড়াই বছর আগে সুজানা ও হৃদয় খানের বিবাহ বিচ্ছেদ হয়।
সূত্রঃ প্রিয়.কম
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment