কলকাতায় দুর্গা পূজাতে মুক্তি পাচ্ছে অভিনেতা দেব প্রযোজিত ‘ককপিট’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি নায়ক রোশান। ছবিটি মুক্তি পাওয়ার খুশির খবর প্রকাশ না করে তিনি একটি ফেসবুক স্ট্যটাসে তার অবাক আর হতাশার কথা ব্যক্ত করছেন। ২১ সেপ্টেম্বর স্ট্যটাসটি দিয়েছেন তিনি। স্ট্যটাসটি হল-
‘টিজারে ককপিটে আমার গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন হারিয়েই গেল। দাদা এটা কেন করলেন জানিনা! এমন কথাতো ছিলনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলব কিনা বুঝতেই পারছিনা। ধরে নিচ্ছি যে এমনটাই হয়। বলার অপশনটা আর রাখলো না যে ককপিট আমারও ফিল্ম। শুভকামনা। খুব ভাল ছবি। কলকাতাবাসীকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ চলচ্চিত্রটির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবিতে পাকিস্তানের আতিফ আসলাম প্রথমবারের মতো কোনো বাংলা ছবিতে গান গেয়েছেন। ছবিতে একটি অতিথি চরিত্রে বাংলাদেশি ফারিনকেও দেখা যাবে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment