দুষ্টু মিষ্টি জায়ান ফারুক আয়াশ। অপূর্ব-নাজিয়া দম্পতির পুত্র সকলের কাছে আয়াশ নামেই পরিচিত। বড় ছেলে খ্যাত অপূর্বের সঙ্গে-
নাজিয়া হাসানের বিয়ের পর ২০১৪ সালের ২৭ জুন তাদের সংসারে আসে নতুন অতিথি আয়াশ। এরপর মায়ের সঙ্গে খুনসুটি আর বাবার আদরে বেড়ে উঠেছে আয়াশ। মাঝে মধ্যে মনোযোগ দিয়ে বাবার গাওয়া গান শোনে, সুপারম্যানের মতো পোশাক পরে সুপারম্যান সাজার খেলা খেলে। আবার মেকআপ বক্সে নিউটেলা ঢেলে দিয়ে মাকে দেয় রাগিয়ে। এইতো দু'দিন আগে আয়াশের কাণ্ড দেখিয়ে একটি ছবি আপ করেন আয়াশের মা নাজিয়া। পোস্টে ক্যাপশন দিয়েছেন: ‘সাম বডি সেভ মি ফ্রম দিস ট্রমা!’
এই ক্ষুদে বয়সে বাবা মা ছাড়াও তারকাদের অনেকের সঙ্গেই সখ্যতা গড়ে নিয়েছে আয়াস। অভিনেত্রী তারিন থেকে সারিকা, সবার সঙ্গেই আয়াসের খুব ভাব। অপূর্ব-নাজিয়া দম্পতি ফেসবুকে মাঝে মধ্যেই আয়াশকে নিয়ে তাদের সংসারের কিছু সুখের মুহূর্ত শেয়ার করে থাকেন।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment