মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা হত্যা-নির্যাতনের পরিপ্রেক্ষিতে শান্তিতে নোবেল পাওয়া দেশটির নেতা অং সান সুচির কর্মকাণ্ড ‘ঘৃণিত’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চির নেওয়া পদক্ষেপের নিন্দা জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। রোহিঙ্গাদের ওপর তিনি যে কর্মকাণ্ড চালাচ্ছেন, আন্তর্জাতিক মহল কীভাবে তা সহ্য করছে, তা আমার বোধগম্য নয়। রোহিঙ্গা ইস্যুতে তার জঘন্যতা সমর্থনযোগ্য নয়।’ রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে আবুল মাল আবদুল মুহিত বলেন, 'আমরা মিয়ানমারের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না। কিন্তু মিয়ানমারই আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে।’
রোহিঙ্গাদের শতকরা প্রায় ৯০ ভাগ ইসলাম ও ১০ ভাগ হিন্দু ধর্মাবলম্বী। রোহিঙ্গাদের আদি আবাসস্থল মিয়ানমারের রাখাইন রাজ্য। শত শত বছর ধরে রাজ্যটিতে বাস করা রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি না দিয়ে মিয়ানমার সরকার এ জাতিকে নির্মূল করতে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে। বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত কমপক্ষে ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment