আয়োজনের কমতি ছিল না আব্রাম খান জয়ের জন্মদিনে। গুলশানের একটি অভিজাত হোটেলে জমকালো এই পার্টির আয়োজন গত পরশু রাত ৮টার পর একে একে উপস্থিত হতে থাকেন নায়ক রিয়াজ, তার স্ত্রী ও কন্যা, পূর্ণিমা, বাপ্পী চৌধুরী, শিল্পী মমতাজ, কানিজ আলমাস খানসহ আরও অনেকেই। তবে রাত পৌনে ১০টার দিকে এসে উপস্থিত হন চিত্রনায়িকা শাবনূর। এর আগে রাত ৮:৫০ বাজলে আব্রামকে নিয়ে কেক কাটেন অপু। ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে আব্রামকে সোনার মুকুট উপহার দিয়েছেন অপু বিশ্বাস, শেরওয়ানি আনিয়েছেন কাতার থেকে।
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অপু-শাকিব প্রথমবার জুটি হিসেবে অভিনয় করেন। প্রথম ছবিতেই বিপুল দর্শক প্রিয়তা পাওয়ার পর অপু-শাকিব জুটি একাধারে ৭০টির মতো সিনেমায় জুটি বাঁধেন। একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন। এরপর ২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অপু-শাকিব।
No comments:
Post a Comment