দেশের গণমাধ্যমগুলোতে যখন হৃদয় খানের বিয়ের খবরটি চাঙ্গা হয়, ঠিক তখনই হৃদয়ের সাবেক স্ত্রী সুজানা জাফরের মন্তব্য নিয়ে গণমাধ্যমগুলো নানা চটকদার নিউজ প্রকাশ করে। কিন্তু তা কী আদৌ সত্য? এই প্রশ্নটি যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই আবার সুজানা জাফরের বিয়ের নিউজ চাউর করে কিছু গণমাধ্যম। সুজানা এখন বর্তমানে ইতালিতে তার ভাইয়ের বাসায় রয়েছেন। সেখানে থেকে ফেসবুকে তাকে প্রশ্ন করা হলো, আপনি কী গণমাধ্যমে হৃদয়ের বিয়ের ব্যাপারে কোন মন্তব্য দিয়েছেন? সুজানা বলেন...
‘আমি এমন কোন তথ্য দেইনি যে তার উপর ভিত্তি করে খবর করতে হবে। এ খবর গুলো সবই ভিত্তিহীন। আমি শুধু বলেছি যে, যে যেভাবে ভালো থাকতে পারে পারুক। যা সাধারণ একটি কথা ছিল। কিন্তু আমি ভাবতেও পারিনি এটা নিয়ে আমার মন্তব্য বানিয়ে ফেলবে।’
সুজানা জাফরের বিয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই খবরটিও মিথ্যা। আমি এই কথা কোথাও বলিনি। বিয়ে কবে কোথায় হবে সেটা আল্লাহর ইচ্ছায়। এতে আমার হাত নেই। তবে এখন কোন বিয়ে নয়। আমি এখন শুধু আমার কাজ আর মানুষের সেবায় থাকতে চাই। কিন্তু আমার কষ্ট হচ্ছে ভাবতে, আমার অল্প কিছু কথায় দেশিয় গণমাধ্যমগুলো পুরা মিথ্যা মন্তব্য দিয়ে খবর প্রকাশ করেছে। অনেকটা
ক্ষেপে গিয়েছি আমি।’ সুত্রঃ প্রিয়.কম
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment