বিপাকে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সোমবার তাকে ব্রিস্টল থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সারারাত জেলহাজতে থাকার পর স্টোকস মঙ্গলবার ছাড়া পেয়েছেন। কিন্তু রয়েছেন পুলিশি নজরদারিতে। তার সঙ্গে রয়েছেন তারই সতীর্থ অ্যালেক্স হেলসের। স্টোকসের ব্যাপারে জিজ্ঞাসাবাদে পুলিশকে সাহায্য করতে সেখানে রয়েছেন তিনি। তবে কি কারণে স্টোকসকে গ্রেপ্তার করা হয়েছিল, সে ব্যাপারে-
এখন পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কিংবা পুলিশ মুখ খোলেনি। তবে ক্রিক্রেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, বেন স্টোকস এমন কোন অপরাধ করেছেন যার ফলে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।
ব্রিস্টলে রোববার ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল জয় পাওয়ার ম্যাচে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন স্টোকস। তারপর দিনই তিনি গ্রেপ্তার হন। যদিও স্টোকস এবারই প্রথম গ্রেপ্তার হননি। সারারাত বাইরে কাঁটানোর জন্য ২০১২ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এছাড়া তার অনেক কড়া মেজাজের দরুন বিভিন্ন জরিমানা গুণতে হয় তাকে। বাংলাদেশ সফরে এসেও তামিম ইকবালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে দারুণভাবে সমালোচিত হন বেন স্টোকস। এজন্য বেশ জরিমানাও গুণতে হয় তাকে।
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment