রোববার একটি টিভি চ্যানেলের উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, আমার বিরুদ্ধে আজ ফারুক ভাই, আলমগীর ভাইয়ের মত
মানুষজন কথা বলছেন। আমার কাছে ফারুক ভাই অনেক সম্মানের মানুষ। শাকিব খান বলেন,উনি আমার বাবার মত। আসলে আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষ কেউ উনাদেরকে ভুলভাবে ব্যবহার করার অপচেষ্টা করছে। শাকিব আরো বলেন, যৌথ প্রযোজনার ছবি নিয়ে কেউ পেছন থেকে গেম খেলছে। কারণ নবাব ছবিতে বাংলাদেশি অভিনেতা নবাবের ভূমিকায় অভিনয় করেছে। সেক্ষেত্রে তো ওপার বাংলার অভিযোগ দেওয়ার কথা । কিন্তু বাংলাদেশের পক্ষ কেন?
শাকিব বলেন, এক্ষেত্রে সিনিয়ররাই মূল ভূমিকা রাখতে হবে। রাজ্জাক ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, আলমগীর সাহেব উনাদেরই এগিয়ে আসতে হবে। সমাধান করতে হবে সবাইকে এক হয়েই।
➤➤ কমেন্ট করে জিতে নিন পুরস্কার! বিস্তারিত দেখুনঃ
➤➤ কমেন্ট করে জিতে নিন পুরস্কার! বিস্তারিত দেখুনঃ
No comments:
Post a Comment