বিমানে মাঝ আকাশে কোনও যাত্রী মারা গেলে লাশ কি করা হয়? - Palki News BD

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 23, 2017

বিমানে মাঝ আকাশে কোনও যাত্রী মারা গেলে লাশ কি করা হয়?

মাঝ আকাশে কোনও যাত্রী মারা গেলে কি করা হয়?
পৃথিবীতে প্রতি বছর  ৩.৬ বিলিয়ন মানুষ বিমান সফর করেন। যদি কেউ উড়ন্ত বিমানে মারা যান, তা হলে তাঁর দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নেয় বেশিরভাগ বিমান সংস্থা। বিজনেস ক্লাসে বেশিরভাগ সময়েই ফাঁকা জায়গা থাকে। সেখানে ব্যবস্থা করা হয় শবদেহ রাখার।
আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয়, যাতে একটা শবদেহ তার কোনও এক জায়গায় শুইয়ে রাখা যায়। যতক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে, ততক্ষণ এভাবেই রেখে দেওয়া হয় শবদেহ। এই ব্যাপারটা মোটেই সহনীয় নয় সহযাত্রীদের কাছে। তাই ভিন্ন ব্যবস্থা নিয়েছে বেশ কিছু বিমান সংস্থা। বেশ কিছু বিমানে মরদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় শবদেহকে।

কিন্তু মাঝ-আকাশে কারোর আকস্মিক মৃত্যুতে বিমান কর্মীরা কী করেন? কেউ অসুস্থ হলে বিমানে প্রাথমিক সেবার ব্যবস্থা রয়েছে। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় সব বিমান-কর্মী। কিন্তু তারপরেও যদি অতিরিক্ত চিকিৎসার দরকার পড়ে, তাহলে নিকটতম বিমানবন্দরে বিমানকে অবতরণ করাতে হয়।







➤➤ কমেন্ট করে জিতে নিন পুরস্কার!  বিস্তারিত দেখুনঃ


No comments:

Post a Comment

Post Top Ad